ভেটকি মাছের পাতুরি রেসিপি

🧺 উপকরণ
ভেটকি মাছের ফিলে – 4 টুকরো
সরষে বাটা – 2 টেবিল চামচ
পোস্ত বাটা – 1 টেবিল চামচ
নারকেল কোরা – 2 টেবিল চামচ
কাঁচা মরিচ – 4–5টা
হলুদ গুঁড়া – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
সরষের তেল – 2 টেবিল চামচ
কলাপাতা – প্রয়োজনমতো
সুতো / টুথপিক – বাঁধার জন্য
👩🍳 রান্নার প্রণালি:
ভেটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নাও।
একটি বাটিতে সরষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোরা, কাঁচা মরিচ বাটা, হলুদ, লবণ ও সরষের তেল ভালো করে মিশিয়ে নাও।
মাছের টুকরোগুলোতে এই মসলা ভালোভাবে মাখাও।
কলাপাতা আগুনে হালকা সেঁকে নরম করে নাও।
কলাপাতার ওপর মসলা মাখানো মাছ রেখে উপরে সামান্য সরষের তেল ছড়িয়ে প্যাকেটের মতো মুড়ে সুতো দিয়ে বেঁধে দাও।
এবার তাওয়ায় বা স্টিমারে পাটুরিগুলো রেখে মাঝারি আঁচে দুই পাশ ভালো করে রান্না করো (প্রায় ৮–১০ মিনিট)।
কলাপাতা খুলে গরম গরম পরিবেশন করো।
🍽️ পরিবেশন:
গরম ভাতের সাথে ভেটকি মাছের পাটুরি স্বাদে একেবারে বাঙালি ঘরানার স্পেশাল।
💡 বিশেষ টিপস:
সরষে বাটা যেন তেতো না হয়, তাই কাঁচা মরিচের সাথে বাটো
চাইলে অল্প নারকেলের দুধ যোগ করলে সাধ